ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় লিখিত অভিযোগ দেওয়াতে হামলা, হাসপাতালে লিটন

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেওয়ার কারণে হামলার শিকার হয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা (৪৫)। এমন অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে। আহত লিটনকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার শিরগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। উপজেলার বানা ইউনিয়নের গরানিয়া গ্রামের জহুরুল হক মোল্যার ছেলে লিটন।

এ ঘটনায় বুধবার দুপুরে আহত লিটনের ছোট ভাই জব্বার মোল্যা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, ইউপি সদস্য খোকন মোল্যাসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দু-তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা জানিয়েছেন তারা ষড়যন্ত্রের শিকার এসব ঘটনার সাথে তারা কোনো ভাবেই জড়িত না।

জানা গেছে, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার পদত্যাগ চেয়ে সেপ্টেম্বরের শুরুতে আন্দোলন শুরু করেন। তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়। তদন্ত কমিটি বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের রুমে তদন্তের কাজ করছিলেন। ওই দিন শিরগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপজেলাতে সঙ্গে নিয়ে আসার সময় বিদ্যালয়ের গেটের সামনে হামলার শিকার হন।

প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার ভাষ্য, তিনি এসব হামলার বিষয়ে কিছুই জানেন না। এটি একটি সাজানো নাটক। পদত্যাগের ঘটনা নিয়ে কিছু দিন আগে বোয়ালমারী থানার মামলায়ও ষড়যন্ত্র করে তাঁকে আসামি করা হয়েছে।

ইউপি সদস্য খোকন মোল্যা বলেন, ‘আমরা তাঁর (লিটন) ওপর হামলা করিনি। এর আগেও আমাদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়েছে।’

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

error: Content is protected !!

আলফাডাঙ্গায় লিখিত অভিযোগ দেওয়াতে হামলা, হাসপাতালে লিটন

আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :