ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো জাহাজ মাস্টারের

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নাছির মোল্যা (৪৫) নামের এক দ্বিতীয় শ্রেণির জাহাজ মাস্টারের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে আলফাডাঙ্গা ও বোয়ালমারী সীমান্তবর্তী এলাকায় বড়গা নতুন বাজারে এ ঘটনা ঘটে।

মৃত নাছির মোল্যা বারাংকুলা গ্রামের আমির চৌকিদারের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। বড় মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়গা নতুন বাজারে নিজের পাকা নতুন দোকান নির্মাণাধীন ঘরে পানি দেওয়ার জন্য ঘর সংলগ্ন বারাশিয়া নদীতে বৈদ্যুতিক মোটর স্থাপন করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আঘাত খেয়ে নদীর কিনারায় পড়ে যান।

নাছিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারের সদস্যদের খবর দেয়। এলাকাবাসী ও পরিবারের লোকজন নাছিরকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অবগত নন আলফাডাঙ্গা পল্লি বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অশীস কুমার রায়। তিনি জানান, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। দুই থানার পুলিশ একযোগে কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

error: Content is protected !!

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো জাহাজ মাস্টারের

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :