ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় দুই সহোদরকে হাতুড়ি পেটা, অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে মো. শিপন শেখ (৩৬) ও মো. বাবু শেখ (৪০) নামে আপন দুই সহোদরকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার রাত ১০ টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই সহোদর ওই এলাকার মো. সানোয়ার শেখের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী মো. শিপন শেখ বাদী হয়ে ইমদাদুল হককে প্রধান আসামি করে ৮ জনের আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরেপুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. ইমদাদুল হক তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. শিপন শেখ ও একই এলাকার মতিয়ার তালুকদারদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বংশীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সর্বশেষ একটি গাছ বিক্রয়কে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে মতিয়ার তালুকদার, পলাশ তালুকদার, সাহিদ শেখ ও রহম তালুকদারসহ অজ্ঞাত ৫-৬ জন লোক মো. শিপন শেখকে রাতের আঁধারে তার বাড়ির সামনে একা পেয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় শিপন শেখের শোর চিৎকারে তার আপন বড় ভাই মো. বাবু শেখ এগিয়ে গেলে তাকেও আসামিরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই দিন রাতেই আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমান তারা দুই সহোদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চার্জ অফিসার মো. শামিনুল হক জানান, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করার জন্য তৎপর রয়েছে পুলিশ।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় দুই সহোদরকে হাতুড়ি পেটা, অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :