ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় গাঁজাসহ একাধিক মামলার দুই আসামী গ্রেপ্তার

৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে আহাদ মোল্যার ছেলে আলামিন মোল্যা (২৯) ও বোয়ালমারী তেলজুড়ি বাজার থেকে মোফাজ্জল হোসেনের ছেলে আনিসুর রহমান ওরফে আরিফ বিশ্বাস (৩৩) কে আটক করা হয়। আটককৃত আলামিন মোল্যার বিরুদ্ধে তিনটি ও আরিফ বিশ্বাসের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

আলফাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আলফাডাঙ্গা বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে তিন মামলার আসামি আলামিন মোল্যাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে জানান পাশ্ববর্তী বোয়ালমারী থানার তেলজুড়ি বাজার থেকে আরিফ বিশ্বাসের কাছ থেকে সাত হাজার টাকা দিয়ে ৫০০ গ্রাম গাঁজা ক্রয় করেন। তার দেওয়া তথ্যর ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ওই রাতেই বোয়ালমারী থানা থেকে আরিফ বিশ্বাসকে আটক করে। আরিফ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গোপন তথ্যর ভিত্তিতে ৫০০ গ্রাম গাঁজাসহ আলামিনকে নিজ বাড়ি পাকুড়িয়া থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যর ভিত্তিতে আরিফ বিশ্বাসকে আটক করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় গাঁজাসহ একাধিক মামলার দুই আসামী গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর :