ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের আবু হাসান নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার আলফাডাঙ্গা সদর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতায়ালী থানায় পাঠানো হয়েছে।

রোববার বিকেলে তাঁকে ফরিদপুর কোতায়ালী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তার আবু হাসান সাবেক আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, পৌরসভার শ্রীরামপুর গ্রামের মালেক মোল্যার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ফরিদপুর কোতয়ালী থানার দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একটি মামলায় জড়িত থাকার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।

জানা যায়, ফরিদপুর জেলার মাবুদপুর এলাকার সিদ্দিকুর রহমানে ছেলে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে গত ১০ অক্টোবর ফরিদপুর কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৫ জন ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদউজ্জামান বলেন, গত ৪ আগষ্ট বৈষম্যছাত্রবিরোধী ছাত্র আন্দলনের ঘটনায় ফরিদপুর সদরের বাসিন্দা মুজাহিদুল ইসলামের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু হাসানকে শনিবার রাতে আলফাডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার ব্যবস্থা পক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :