ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ দিলীপ রায়ের মতবিনিময়

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়।

৫ জুলাই বুধবার বিকেলে আলফাডাঙ্গা প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ দিলীপ কুমার রায়।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দিলীপ কুমার রায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ১ আসন থেকে নিজেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি ৫০ বছর আওয়ামী লীগের রাজনিতির সাথে জড়িত আছি। তিনি আরো বলেন কে মনোনয়ন পাবে সেটা বড় কথা নয়, বরং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ভাবে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা যায় সেটাই মূল বিষয় । এ জন্য আমি নিরবে কাজ করে যাচ্ছি। আমি জনগনের সেবা করতে চাই। আমি জনগনের সেবক হতে চাই মাত্র। আমাকে দল মনোনয়ন দিলে আমি এ আসনটি আওয়ামীলীগকে উপহার দিতে পারবো। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথি কলেজের উপাধ্যক্ষ ডাঃ সমির কুমার বালা, ডাঃ দিলিপ রায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জীব দাস, বোয়ালমারী মটর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফারুখ হোসেন মিঠু মোল্লা ।

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দিলীপ রায় কে ফরিদপুর ১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ দিলীপ রায়ের মতবিনিময়

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
মো.ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :