ফরিদপুরের আলফাডাঙ্গায় সদর ইউনিয়নের এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগ নেতা সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোহরাব হোসেন বুলবুল।
১৭ ফ্রেব্রুয়ারি রাতে সাবেক ইউপি সদস্য হিঙ্গুল মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দক্ষ সংগঠক ইকরাম মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মতিউর রহমান শিপলু, ভারপ্রাপ্ত সভাপতি সোহেল চৌধুরী আহাদ, সহ-সভাপতি মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মোছা: স্বপ্না বেগম, সহ ইউনিয়ন আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
সোহরাব হোসেন বুলবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। দেশের সর্বক্ষেত্রে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।
উপস্থিতি এলাকাবাসী সোহরাব হোসেন বুলবুলের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ 

























