দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
৪৬৭
বার পঠিত
আলফাডাঙ্গাতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল-আমিন রেজওয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান কদর ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ রায়হান রনি, ছাত্রলীগ নেতা আব্দুল কাদের তুহিন ও জুয়েল রানা প্রমুখ।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল-আমিন রেজওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান কদর ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ রায়হান রনি, ছাত্রলীগ নেতা আব্দুল কাদের তুহিন ও জুয়েল রানা প্রমুখ।