ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা জনপদ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা এ অঞ্চলের জনপদ।এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের গাছ ছেয়ে গেছে মুকুলে। সামনে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবং গাছ সুষ্ঠুভাবে পরিচর্যা করতে পারলে এবার আমের বাম্পার ফলন হবে বলে ফরিদপুরের আলফাডাঙ্গার বাগানের চাষিরা আশা করছেন।

আমের মুকুলে সয়লাব আলফাডাঙ্গার জনপদ। চারদিকে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। এ বছর অনুকূল আবহাওয়া থাকায় গৃহস্থবাড়ির আঙিনাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস ও আবাসিক ভবনের আশপাশে আম গাছের পাতা মুকুলে ঢেকে গেছে। এবার গাছে গাছে অনেক বেশি মুকুল হয়েছে বলে সবাই বেশ খুশি। এমন দৃশ্য দেখে অনেকে ভাবতে শুরু করেছে এবার এ অঞ্চলে আমের ফলন ভালো হবে এবং স্বল্প আয়ের মানুষও আমের স্বাদ সহজেই নিতে পারবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষ করা হয় না। এ অঞ্চলের গৃহস্থবাড়ির লোকজন বেশিরভাগ ক্ষেত্রেই বসতবাড়ির আঙিনায় কিংবা বাড়ির ফাঁকা জায়গায় আম গাছ রোপণ করে থাকেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি অফিস ও আবাসিক বাসভবনগুলোর আঙিনায় আম গাছ রোপণ করা হয়।

এ বছর প্রচুর মুকুল ধরেছে প্রতিটি গাছে। পুরো জনপদ মুকুলে সয়লাব দেখে মাতোয়ারা গৃহস্থবাড়ির লোকজন।

আলফাডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার সুদীপ বিশ্বাস জানান, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এ বছর আলফাডাঙ্গাতেপ্রচুর আম উৎপাদন হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

error: Content is protected !!

আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা জনপদ

আপডেট টাইম : ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :