ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমতলীতে সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্মগোখরা সাপ উদ্ধার

মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে সাপুড়িয়া জাহাঙ্গীরের কাছ থেকে ৫ ফুট দৈর্ঘ্যের ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যের ৩টি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে পটুয়াখালীর এনিমেল লাভারস সংগঠন। আজ (বুধবার) বেলা ১:৩০ টার দিকে পৌর শহরের গার্লস স্কুল এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

এ সময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার বায়েজিদ, সদস্য ইউসুফ রনি, রাকিব, আমতলী বন বিভাগের বনকর্মী ফিরোজ শেখ, ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক মোঃ ইমরান হোসাইন এবং মহিউদ্দিন লিমন উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা সাপ চারটির প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন।

সাপুড়িয়াকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, যাতে সে আর সাপ ধরবে না। বায়েজিদ জানান, সাপুড়িয়া রাস্তার পাশে বসে সাপগুলো দিয়ে খেলা দেখাচ্ছিল। খবর পাওয়ার পর তারা দ্রুত গিয়ে সাপগুলো উদ্ধার করে।

আরও পড়ুনঃ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে ফরিদপুরের ১ জন নিহত

প্রাথমিক চিকিৎসা শেষে সাপগুলো বনে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, দাঁড়াশ সাপটি নির্বিষ এবং কৃষকের উপকারে আসে, তবে পদ্মগোখরা একটি বিষধর সাপ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

আমতলীতে সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্মগোখরা সাপ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :