ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি গোদাগাড়ী থানার রুহুল আমিন

সেলিম সানোয়ার পলাশঃ

আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন । মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই স্বীকৃতি প্রদান করা হয়।

.

আজ রবিবার রাজশাহী জেলা পুলিশ আয়োজিত অপরাধ সভায় পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

.

এর আগে, গত ১৭ এপ্রিল ২০২৫ সালে রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায়ও তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান। এবার পরপর দ্বিতীয়বার এই সম্মাননা তাঁর পেশাদারিত্ব ও ধারাবাহিক সফলতার প্রতিফলন।

.

ওসি রুহুল আমিন গোদাগাড়ী থানায় যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।

.

পুরস্কার গ্রহণের পর ওসি রুহুল আমিন বলেন, এই সম্মাননা গোদাগাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। জনগণের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।

.

স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা জানান, ওসি রুহুল আমিন একজন মানবিক, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর নেতৃত্বে গোদাগাড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি লাভ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি গোদাগাড়ী থানার রুহুল আমিন

আপডেট টাইম : ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :