দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
১৫১
বার পঠিত
আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
মোঃ জসিম উদ্দীন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না। স্বাধীনতার সময় জামায়াত ছিল স্বাধীনতার বিরোধী।” রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ইস্কন মন্দিরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম নিয়ে কোনো বিভাজন সৃষ্টি করা হবে না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এখন নতুন বাংলাদেশ নির্মাণের একটি সুযোগ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে সেই সুযোগ।” মির্জা ফখরুল আরও বলেন, “এই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমরা এমন একটি পার্লামেন্ট গঠন করতে চাই, যে সরকার বাংলাদেশের মানুষের পাশে থাকবে এবং ধর্ম-বর্ণের কোনো পার্থক্য করবে না।” এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ জসিম উদ্দীন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না। স্বাধীনতার সময় জামায়াত ছিল স্বাধীনতার বিরোধী।”
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ইস্কন মন্দিরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম নিয়ে কোনো বিভাজন সৃষ্টি করা হবে না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এখন নতুন বাংলাদেশ নির্মাণের একটি সুযোগ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে সেই সুযোগ।”
মির্জা ফখরুল আরও বলেন, “এই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমরা এমন একটি পার্লামেন্ট গঠন করতে চাই, যে সরকার বাংলাদেশের মানুষের পাশে থাকবে এবং ধর্ম-বর্ণের কোনো পার্থক্য করবে না।”
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।