ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আদালতের আদেশ উপেক্ষা করে আম বাগান ও কালাইখেত গুড়িয়ে দেয়ার অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী রিশিকুল ইউনিয়নের কুন্দলিয়া গ্রামে আদালতের আদেশ উপেক্ষা করে জোরপূর্বক আম বাগানের শতাধিক গাছ নিধন এবং কালাইখেত গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটে গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে।

এদিন রাতে সাদিকুল ইসলাম বাদি হয়ে সেরাজুল ইসলামসহ ৫ জনকে বিবাদী করে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় বিবাদমান দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের জেল নম্বর ৩৩৭, মৌজা তালাই, খতিয়ান নম্বর ৭১ ও ১৪১, প্রস্তাবিত খতিয়ান নম্বর ১১৫০, হোল্ডিং নম্বর ১৪২০, আরএস দাগ নম্বর ১৮৮২, ১৮৮৩, ১৮৭৯, ১৮১২ ও ২০০৫ পাঁচ দাগে মোট জমির পরিমাণ ৯৫ শতক, শ্রেণী কৃষি। এই সম্পত্তির মালিক ছিলেন কুন্দলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মদের পুত্র সইমুদ্দিন।

২০২৪ সালে এই সম্পত্তি রেজিস্ট্রি বায়নামা করে ভোগদখল করছেন কুন্দলিয়া রামনগর গ্রামের কাফিউর রহমানের পুত্র সাদিকুল ইসলাম। তিনি সেখানে শতাধিক গাছ রোপণ ও মাশ কালাই বপন করেছেন। সাদিকুল ইসলাম জানান, সম্পত্তির বিরোধ নিয়ে রাজশাহী গোদাগাড়ী থানার আমলী আদালতে মামলা নং-৫৪৬/২০২৪ (তারিখ: ২৭/১১/২০২৪), মোকদ্দমা নং-১৯৭/২০২৪ (তারিখ: ২১/০৮/২০২৪) ও মোকাদ্দমা নং-৬৯৮পি/২০২৪ (তারিখ: ১০/০৯/২০২৪) ফৌজদারি কার্যবিধি আইন ১৪৪ ধারায় মামলা চলমান রয়েছে।

এছাড়া, ২৭ নভেম্বর বুধবার কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্র থেকে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল, যাতে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত জমিতে কেউ না যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর সিরোইল মহল্লার সেরাজুল ইসলামের পুত্র নুরুজ্জামান দেশীয় অস্ত্রসজ্জিত ভাড়াটিয়া বাহিনী নিয়ে জোরপূর্বক আম বাগানের প্রায় শতাধিক গাছ নিধন এবং কালাইখেত গুড়িয়ে দেন। এতে সাদিকুল ইসলামের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।

এদিকে, জমির দখল পেতে অসহায় কৃষক পরিবার আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সেরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অসুস্থ এবং জমি দখলের বিষয়ে কিছুই বলতে পারবেন না।

আরও পড়ুনঃ লালপুরে অ্যাডভোকেট আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

এ বিষয়ে কাঁকনহাট তদন্ত কেন্দ্রের এসআই (দারোগা) মুনছুর আলম বলেন, “১৪৪ ধারার নোটিশ উভয় পক্ষকে দেওয়া হয়েছে। যদি কেউ আদালতের আদেশ লঙ্ঘন করে জমিতে যায়, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

আদালতের আদেশ উপেক্ষা করে আম বাগান ও কালাইখেত গুড়িয়ে দেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :