ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আড়িয়াল খাঁ নদীর একটি ব্রিজ, ভাগ্য বদলে দিবে সদরপুর ও ভাঙ্গার চরাঞ্চলবাসীর

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সীমানা সংলগ্ন ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে আড়িয়াল খাঁ নদীতে একটি ব্রিজের অভাবে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে। এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ আবার নষ্ট হচ্ছে সময়ও। বেশি সমস্যায় পরছে শিক্ষার্থী ও কৃষকেরা।

সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাছিরপুর এবং ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের মানুষের একটাই প্রাণের দাবি, দরগাবাজার ট্রলার ঘাটে একটি ব্রিজ।

এই ইউনিয়নগুলো নদীর কারণে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতিসহ অনেক অনৈতিক কর্মকান্ড। সরেজমিনে দেখা যায়, এ ব্রিজটি নির্মিত হলে সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে এই চরাঞ্চলটি। ফলে স্বাস্থ্য সেবা, আইনি সেবা, ফায়ার সার্ভিস সেবাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা লাভ করবে এখানকার মানুষ।

বর্তমান সরকারের আমলে চারদিক উন্নয়নের জোয়ার থাকলেও অবহেলিত থেকে যাচ্ছে ভাঙ্গা ও সদরপুরের চরাঞ্চলের মানুষেরা। উন্নয়নের সোপানে একটি মাত্র ব্রিজ পরিবর্তন করে দিতে পারে এই দু’টি উপজেলার হাজারো মানুষের ভাগ্য। এখানে ব্রিজ হলে বাড়তি ট্রলার ভাড়া না গুনেই সহজেই স্কুল-কলেজে যেতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত কৃষিপন্য বাজারজাত করতে ভোগান্তিতে পরতে হবে না কৃষকদের। শুধু তাই নয় এই অঞ্চলের সড়ক ব্যবহার করে সদরপুর ও ভাঙ্গার অনেক যাত্রী পদ্মাসেতু হয়ে কম সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে।

ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান বলেন, এ ব্রিজটি নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ব্যাপারে ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) আমাদেরকে আশ্বস্ত করেছেন। সে হিসেবে আমরা আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে একটি ব্রিজ নির্মাণ করে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটাবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ৪১ টন ইউরেনিয়ামের চালান

error: Content is protected !!

আড়িয়াল খাঁ নদীর একটি ব্রিজ, ভাগ্য বদলে দিবে সদরপুর ও ভাঙ্গার চরাঞ্চলবাসীর

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :