ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আজ বুধবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী

আজ বুধবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির মনে ও মননে সব সময় জাগরূক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। চলতে–ফিরতে, বিভিন্ন ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান, উৎসবে রবীন্দ্রসংগীতের সুর কানে আসে। সংকটে তাঁর বাণী অতীতের মতো এখনো প্রেরণার উৎস। সত্যের পথে চলতে, অন্যায়ের প্রতিবাদে কেউ পাশে না থাকলেও অভীষ্ট লক্ষ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে একাই এগিয়ে যাওয়ার সাহস জোগান তিনি। এমন আরও অনেকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনঘনিষ্ঠ হয়ে আছেন। তাঁর গান জাতীয় সংগীত হিসেবে গেয়ে ধন্য হয়েছে এ দেশের মানুষ। আজ কবিগুরুর জন্মদিন ‘রবীন্দ্রজয়ন্তী’ উৎসব হিসেবে উদ্‌যাপিত হবে দেশজুড়ে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে উদযাপিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। বর্ণিল এই উৎসবকে ঘিরে কুঠিবাড়িতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও কবির জন্মজয়ন্তী উপলক্ষে ২৫ ও ২৬ বৈশাখ নানা আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া কুঠিবাড়ি চত্বর ঘিরে বসেছে বাংলার চিরায়ত গ্রামীণ মেলা। জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী গ্রামীণ মেলায় রঙবেরঙের বাহারি পণ্য দিয়ে দোকান সাজাতে ব্যস্ত দোকানিরা। আয়োজনের কোথাও রাখছেন না কোনও ত্রুটি।

জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতির কর্মকাণ্ড তদারকি করেছে জেলা প্রশাসন। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (২৫ বৈশাখ) ১৬৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

জন্মজয়ন্তী অনুষ্ঠানে গান পরিবেশন করবে দেশ এবং দেশের বাইরে থেকে আসা ৫৯টি রবীন্দ্র সংগীতের দল।

জন্মজয়ন্তী উৎসবকে ঘিরে কুঠিবাড়িতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আয়াজেনকে সফল করতে প্রত্নতত্ত্ব বিভাগও নিয়েছে প্রয়োজনীয় সব পদক্ষেপ।

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিন হুসাইন জানান, বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদফতর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন কুষ্টিয়ার আয়োজনে কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। অনুষ্ঠানকে সামনে রেখে শিলাইদহ কুঠিবাড়িকে প্রস্তুত করা করা হচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ইসলাম বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠান এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অতিথি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো।’

এ বিষয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম বলেন, ‘রবীন্দ্র স্মৃতিবিজড়িত শিলাইদহে বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। বিরূপ আবহাওয়া নিয়ে শঙ্কা থাকলেও আয়োজনে নেই কোনও গড়িমসি। সবার সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করতে পারবো বলে মনে করি।’

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাবনা ও অনন্য সাহিত্যকর্ম সৃষ্টিতে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ির রয়েছে বিশেষ অবদান ও ভূমিকা। ঠাকুর পরিবারের জমিদারি পরিচালনার জন্য এখানে এসে তিনি ভালোবেসেছিলেন ছায়াঘেরা নিভৃত পল্লি শিলাইদহকে। এছাড়া আকৃষ্ট হয়েছিলেন এখানকার নৈসর্গিক দৃশ্য এবং প্রমত্তা পদ্মা নদী ও পদ্মার বুক থেকে বেরিয়ে আসা গড়াই নদীর প্রতি। ছায়াঘেরা নিভৃত পল্লির এই কুঠিবাড়ি এবং পদ্মা ও গড়াই নদীর বুকে রচিত হয়েছে কবির সাহিত্যকর্মের শ্রেষ্ঠাংশ। শিলাইদহের কুঠিবাড়ি কবির সাহিত্যকীর্তি ও নানা রচনার সঙ্গী। কবিগুরুর পদস্পর্শে শিলাইদহ গ্রামটি বিশেষ মর্যাদা ও পরিচিতি লাভ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আজ বুধবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী

আপডেট টাইম : ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :