আপডেট টাইম :
০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
২৪৬
বার পঠিত
আজ কুষ্টিয়ায় ৫ জাসদ নেতার মৃত্যুবার্ষিকী
আজ কুষ্টিয়ায় ব্রাশ ফায়ারে নিহত জাতীয় পতাকার রূপকার কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ২৫ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল। আরও পড়ুনঃ মধুখালীতে বিআরটিসি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ এই ৫ জাসদ নেতার স্মরণে আজ (১৬ ফেব্রুয়ারি) শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট দৌলতপুর উপজেলার পিএম কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচীর পালন করছে। অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচী পালন করছে।
আজ কুষ্টিয়ায় ব্রাশ ফায়ারে নিহত জাতীয় পতাকার রূপকার কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ২৫ তম মৃত্যুবার্ষিকী।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল।
এই ৫ জাসদ নেতার স্মরণে আজ (১৬ ফেব্রুয়ারি) শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট দৌলতপুর উপজেলার পিএম কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচীর পালন করছে। অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচী পালন করছে।