ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আগামীকাল কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহ’র এই আধ্যাত্মিক বাণীতে দৌল-পূর্ণিমা উপলক্ষ্যে কুষ্টিয়ায় রোববার (২৪ মার্চ) শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। প্রতিবছর এ উৎসব তিন দিনব্যাপী চললেও এবারে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে চলবে একদিন। এবারে থাকছে না গ্রামীণ মেলার আয়োজন।

লালন স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ।

সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজা।

এবারে ছোট পরিসরে একদিনের এ লালন স্মরণোৎসবের আয়োজনে রয়েছে লালন একাডেমি ও সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।

জানা গেছে, লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে বিগত দিনে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি এলাকায় সাধু-ভক্ত-দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলাও। তবে এবারের আয়োজনে থাকছে না বড় পরিসরে আয়োজন ও মেলা। তবে লালন মুক্তমঞ্চে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলবে আলোচনা সভার আয়োজন।

এতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারের লালন স্বরণোৎসব-২০২৪ রমজান মাসে হওয়ার কারণে শুধুমাত্র একদিন আলোচনার মধ্যে (বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত) সীমাবদ্ধ থাকবে। এবারে লালন স্বরণোৎসব উপলক্ষে গ্রামীণ মেলা বন্ধ থাকবে। ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দৌল পূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আগামীকাল কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :