ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে  আজ শেষ হলো তিনদিনব্যপী কুষ্টিয়া জেলা ইজতেমা। কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়।
আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১২টায়  আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি-অগ্রগতি ও কল্যাণসহ দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় মাঠে ধর্মপ্রাণ প্রায় ১০ হাজার মুসল্লিদের কণ্ঠে ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়। মোনাজাত পরিচালনা করেন যশোর তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা আব্দুর রহমান।
তাবলীগ জামাতের কুষ্টিয়া জেলার আমির আতিকুর রহমান জানান, ঢাকার কাকরাইল মসজিদের আমির অলিউল্লাহসহ বিভিন্ন জেলার আমিরগণ তিনদিনব্যাপী এই ইজতেমায় ঈমান, আমল, ইকরামুল মুসলেমিনসহ তাবলিগের ৬ উসুলের ওপর এবং তাৎপর্যপূর্ণ হেদায়েতি বয়ান দেন।
আখেরি মোনাজাতে শরিক হতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু কিশোরসহ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবছরই কুষ্টিয়া জেলা ইজতেমার অয়োজন করার দাবি করেন তারা।
ইজতেমাকে ঘিরে নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে হবে : জামায়াত আমির

error: Content is protected !!

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :