ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আওয়ামী লীগ কর্মীকে বিএনপি’র সভাপতি পদে দায়িত্ব দেওয়ার অভিযোগ

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে আওয়ামী লীগের এক কর্মীকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুর ১২.৩০টার দিকে জেলার রাজাপুর উপজেলা গালুয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি বুলবুল বুলু গাজী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন। বুলবুল গাজী ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও একই ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার।
বুলবুল গাজী লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ছাত্র অবস্থা থেকে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমি মেজর জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্র অবস্থা থেকে দেশ এবং জাতির জন্য গালুয়া ইউনিয়ন বিএনপির হয়ে কাজ করে আসছি। আমরা দলের দুঃসময়ে কাজ করে সরকার ও তার দলীয় নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন সময়ে নির্যাতিত হয়েছি। গতকাল হঠাৎ করে আমাদের বর্তমান কমিটির কেউকে কিছু না জানিয়ে গালুয়া ইউনিয়নের বিএনপির সভাপতি পদে জনৈক মহসিন নামে একজনকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স¦াক্ষরিত প্যাডে লিখিত ভাবে দায়িত্ব দেওয়া হয়।
গালুয়া ইউনিয়ন বিএনপি’র বর্তমান কমিটির আমি সহ-সভাপতি। অথচ আমাকে কিছুই জানানো হয়নি। আগামী কমিটিতে আমি সভাপতি পদ প্রত্যাশী ছিলাম। তিনি জানান,মহসিন একজন আওয়ামী লীগের কর্মী। তাকে আমরা বিএনপির হয়ে এলাকায় কখনো কাজ করতে দেখিনি। এছাড়াও টাকার বিনিময়ে মহসিনকে ইউনিয়নের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজাপুর উপজেলা বিএনপি’র সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বলেন, মহসিন আওয়মী লীগের কর্মী ছিল এটি শতভাগ মিথ্যা কথা। টাকার বিনিময়ে মহসিনকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে এমন কথার জবাবে আবুল কালাম আজাদ বলেন, বুলু হইছে পাগল । ওর কথার কোন গুরুত্ব নাই।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

error: Content is protected !!

আওয়ামী লীগ কর্মীকে বিএনপি’র সভাপতি পদে দায়িত্ব দেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :