আপডেট টাইম :
০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
১৫৯
বার পঠিত
অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি; আতঙ্কে এলাকাবাসী
হুমায়ুন কবির তুহিনঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে এই ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া অস্ত্র। জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মো: দাদন মাতুব্বরের সাথে প্রতিবেশী বদুরুদ্দিন হাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সোমবার (৩ মার্চ) সকালে বদুরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ২০-৩০ জন ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: আসিফ ইকবাল, সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো: মোতালেব হোসেন (খোকন)। এ ব্যাপারে দাদন মাতুব্বরের ছেলে মো: রেজাউল করিম বাদি হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে এই ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া অস্ত্র।
জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মো: দাদন মাতুব্বরের সাথে প্রতিবেশী বদুরুদ্দিন হাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সোমবার (৩ মার্চ) সকালে বদুরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ২০-৩০ জন ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক ও ২০ রাউন্ড গুলিসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: আসিফ ইকবাল, সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো: মোতালেব হোসেন (খোকন)। এ ব্যাপারে দাদন মাতুব্বরের ছেলে মো: রেজাউল করিম বাদি হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।