ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অস্ত্রের মুখে জিম্মি করে ৪ গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাই

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে চার গরু ব্যবসায়ী কাছ থেকে নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার ভোরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আজ শনিবার ঘটনা জানাজানি হয়।

এ ঘটনায় গরু ব্যবসায়ী রবিউল আজ ১মার্চ শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ওই চার গরু ব্যবসায়ীর বাড়ি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায়। ঘটনাস্থলের পাশে থাকা একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ৯ থেকে ১০ জন সশস্ত্র সন্ত্রাসী মুখে গামছা ও রুমাল বেঁধে রাস্তা থেকে পাশে থাকা একটি বাগানের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

গরু ব্যবসায়ী রবিউল জানান, তারা ঢাকা থেকে গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। শুক্রবার ভোরে ডাংমড়কা বাজারে এসে তাঁরা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মহিষকুন্ডি এলাকার আঙ্গুপাগলির আস্তানার সামনে পৌঁছালে ৯ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের পথরোধ করে। একপর্যায়ে রামদা, হাঁসুয়া ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বেধড়ক মারধর করে তাঁদের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউলের কাছে থাকা ২ লাখ ১৫ হাজার, নান্টু ব্যাপারীর ২ লাখ ৫ হাজার, মজিবর ব্যাপারীর ২ লাখ এবং রকমানের কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশ মাঠ পর্যায়ে কাজ করেছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

error: Content is protected !!

অস্ত্রের মুখে জিম্মি করে ৪ গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :