ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অস্ত্রের ভয় দেখিয়ে পুলিশ দম্পত্তির বাড়িতে ডাকাতি

ফরিদপুরের নগরকান্দায় পুলিশ দম্পত্তির বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার  লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে ঘটনাটি ঘটে।
জানাযায়, গোড়াইল গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের ছেলে পুলিশ সদস্য এসআই জাকির হোসেন ও তার স্ত্রী পুলিশ কনস্টেবল উম্মে সালমা বেগম এর বাড়িতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
এসময় উম্মে সালমা বেগম এবং তার শ্বশুর  আলাউদ্দিন মাতুব্বর ঘরের মধ্যে ঘুমানো ছিলো। মুখোশ পরা ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে, আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
উম্মে সালমা বেগম বলেন, ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩ হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন পর্যন্ত নগরকান্দা থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

অস্ত্রের ভয় দেখিয়ে পুলিশ দম্পত্তির বাড়িতে ডাকাতি

আপডেট টাইম : ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ :