দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
১৯৮
বার পঠিত
অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার সময় চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় গৃহবধূ নিহত
প্রদীপ্ত চক্রবর্তীঃ অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার সময় চট্টগ্রামের পটিয়ায় মিনিবাস চাপায় জাহেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে । বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম (৪৫) উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার আল ইমরানের এর স্ত্রী । প্রত্যক্ষদর্শী, পরিবার সূত্রে জানা গেছে, জাহেদা বেগম বৃহস্পতিবার সকালে অসুস্থ ভাগিনাকে দেখতে চট্টগ্রামের বহদ্দারহাট শমশের পাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। কৈয়গ্রাম থেকে সিএনজি অটোরিকশা করে ভেল্লাপাড়া এলাকায় পৌঁছে তিনি মহাসড়কের পাশে শহরমুখি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় পটিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মিনি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে পাশে দাঁড়ানো জাহেদা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান । পটিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। রাতে কৈয়গ্রাম এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় লাশ । দূর্ঘটনার ব্যাপারে পটিয়া হাইওয়ে থানার ওসি মো. জসীম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
প্রদীপ্ত চক্রবর্তীঃ
অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার সময় চট্টগ্রামের পটিয়ায় মিনিবাস চাপায় জাহেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে । বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদা বেগম (৪৫) উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার আল ইমরানের এর স্ত্রী ।
প্রত্যক্ষদর্শী, পরিবার সূত্রে জানা গেছে, জাহেদা বেগম বৃহস্পতিবার সকালে অসুস্থ ভাগিনাকে দেখতে চট্টগ্রামের বহদ্দারহাট শমশের পাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। কৈয়গ্রাম থেকে সিএনজি অটোরিকশা করে ভেল্লাপাড়া এলাকায় পৌঁছে তিনি মহাসড়কের পাশে শহরমুখি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় পটিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মিনি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে পাশে দাঁড়ানো জাহেদা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান ।
পটিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। রাতে কৈয়গ্রাম এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় লাশ ।
দূর্ঘটনার ব্যাপারে পটিয়া হাইওয়ে থানার ওসি মো. জসীম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।