ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অষ্টম শ্রেণীর ছাত্রীকে নিয়ে উধাও যুবকঃ ৮দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে অষ্টম শ্রেণীতে পড়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে হেলাল (২২) নামে এক বখাটে যুবক। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ী এলাকা থেকে ওই ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে বলে মেয়ের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে।

হেলাল প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। অভিযোগ সূত্রে জানাগেছে, প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের প্রবাসী মো. রাজন আলীর মেয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া (১৪) আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামে তার ফুফু রিক্তা খাতুনের বাড়ি থেকে পড়া লেখা করতো।

নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বখাটে যুবক হেলাল তাকে উত্ত্যক্ত করার কারনে ৪মাস পূর্বে পরিবারের লোকজন সোনিয়াকে মধুগাড়ী গ্রামে মো. রুহুল আমীনের স্ত্রী ফুফু রিক্তা খাতুনে বাড়তে রেখে আসেন।

সেখান থেকে স্কুলছাত্রী সোনিয়া পড়া লেখা করছিল। গত ১০ মার্চ রবিববার সকাল ৮টার দিকে সোনিয়া কোচিং ক্লাস করতে যাওয়ার পথে মধুগাড়ী বাজার সংলগ্ল এলাকার রাস্তা থেকে হেলাল সঙ্গীয় লোকজন নিয়ে সোনিয়াকে একটি সিএনজি করে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুল ছাত্রীর দাদা ইনছান আলী বখাটে যুবক হেলাল সহ ৫জনকে আসামি করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার ৮দিন পার হলেও অদ্যাবধি স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

উধাও হওয়া ছাত্রীকে উদ্ধারের বিষয়ে জানতে দৌলতপুর থানার ওসি’ মোঃ রফিকুল ইসলাম কে মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

অষ্টম শ্রেণীর ছাত্রীকে নিয়ে উধাও যুবকঃ ৮দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :