ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালত

অভিযানে বিভিন্ন নৌ-যান ও ঘাট কর্তৃপক্ষকে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সকাল হতে সন্ধা ৬ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নৌ-পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও নির্বাহী হাকিম (সমগ্র বাংলাদেশ) ইমদাদুল হক তালুকদার।

এ সময় তার সাথে ছিলেন নৌ-যান পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, র‌্যাব-৮ এর ডিএডি মোঃ ইসরাইল আমীন, নারায়নগঞ্জ র‌্যাব-১১ এর ডিএডি মোঃ এরশাদুল হক, মাওয়া কোষ্টগার্ড এর মোঃ রফিক,নৌ-পুলিশ সিএন্ডবি ঘাট এর উপ-পরিদর্শক রুহুল আমীন ও সংশ্লিষ্ট বাহিনীর ফোর্স।

অভ্যন্তরীন নৌ অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় অতিরিক্ত পণ্য পরিবহন,নৌ-যানের রেজিস্ট্রেশন না থাকা,নাবিক স্বল্পতা সহ বিভিন্ন অপরাধ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৯ এবং ৪০ ধারায় গোপালপুর আন্ত:জেলা ফেরিঘাটে টোলচার্ট না থাকায় বিভিন্ন অংকে এ জরিমানা করা হয়।

চরভদ্রাসন-মৈনুট আন্ত:জেলা ফেরীঘাট কর্তৃপক্ষের আকমাল হোসেন (২৮) কে ১ লক্ষ টাকা, নৌ-পরিবহন এমটি জেবুন্নেছা এর মোঃ আবুল খায়ের (৪২) কে ৫০ হাজার, এম ভি কাঠাল বাড়ী এর নূরুল ইলামকে ৩০ হাজার, সামচু মাঝি পরিবহন এর মোঃ নুরু (৫০) কে ২০ হাজার, মায়ের দোয়া এর শাহেব আলী (৫৮) কে ২০ হাজার, তিন ভাই পরিবহন এর জয়নাল শেখ (৩৮) কে ২০ হাজার,ভাই ভাই পরিবহনের মোঃ মোকলেস মৃধা (৪২) কে ২০ হাজার ও আকাশ পরিবহন এর মোঃ সগির (৩২) কে ৫ হাজার টাকা ও আরও দুই ব্যাক্তিকে ৮০ হাজার টাকা সহ মোট ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালত

অভিযানে বিভিন্ন নৌ-যান ও ঘাট কর্তৃপক্ষকে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
মোঃ মুস্তাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি, চরভদ্রাশন,ফরিদপুর। :