ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অবৈধ বালুর ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে লাঞ্ছিত: পৌর যুবদলের সদস্য সচিব ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

নড়াইলের কালিয়ায় কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি কাভার করতে গিয়ে সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলুকে লাঞ্ছিত, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার নম্বর ১১, রেকর্ডের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪। মামলাটি দায়ের করেছেন সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাংবাদিক নিলু কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালুর ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন, যা তাদের বিরোধের কারণ হয়। এ কারণে সোমবার, ৯ ডিসেম্বর, নড়াইলের কালিয়ায় যুবদলের গণসংযোগ কর্মসূচি কাভার করতে গিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। এসময় তার ক্যামেরা ভাঙচুর, মোবাইল ও নগদ টাকা ছিনতাই করা হয় এবং তার গলার চেইনও ছিনিয়ে নেওয়া হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল সাংবাদিক হাফিজুল নিলুকে তাদের নিউজ কাভার করতে নিয়ে গিয়েছিলেন বলে জানান। তবে ঘটনার পর তিনি অনুতপ্ত এবং তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে, হামলার শিকার সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু জানিয়েছেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, নড়াইল জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল, কালিয়া যুবদলের কামাল সিদ্দিকীসহ যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা তাকে গণসংযোগের জন্য জানান। সবকিছু ঠিক থাকলেও ফেরার পথে তাকে বারইপাড়া ঘাটে চা খাওয়ার কথা বলে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু একত্রে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হঠাৎ তারা তাকে লাঞ্ছিত করেন, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, টাকা ও গলার চেইন ছিনিয়ে নেন। এরপর তাকে আটকে রেখে জোরপূর্বক ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়, যার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করা হয়।

এ ঘটনায় নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি চয়ন বাবু তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল বলেন, “সাংবাদিক হাফিজুল নিলু আমাদের সাথে নিউজ কাভার করতে গিয়েছিলেন। আমরা তার উপর হামলার ঘটনায় তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেব।”

নড়াইল জেলা যুবদলের সভাপতি মো. মশিউর রহমান বলেন, “এ বিষয়ে শায়দাত কবির রুবেলকে সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে, কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু এই ঘটনায় নিজেদের অদৃশ্য ভূমিকা দাবি করে বলেন, তারা অবৈধ বালু ব্যবসা জানতেন না এবং তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সাংবাদিক নিলু কালিয়ায় পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। এতে বেন্দা এলাকার নবগঙ্গা নদীর তীর ভেঙে যাওয়ার বিষয়টি সামনে আসে এবং স্থানীয়রা মানববন্ধনও করেন। এই প্রতিবেদনের পরই সাংবাদিক নিলুর উপর আক্রমণ হয়।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রদলের মানববন্ধন

এ ঘটনায় সাংবাদিক সমাজ দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

অবৈধ বালুর ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে লাঞ্ছিত: পৌর যুবদলের সদস্য সচিব ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, জেলা প্রতিনিধি নড়াইল :