ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহূত  দেশব্যাপী  রাজপথ – রেলপথ- নৌপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে  ফরিদপুর জেলা  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বেলা পৌনে দশটায় সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সভাপতিত্বে স্থানীয় রাজবাড়ী রাস্তার মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান সবুজ, জেলা  ছাত্রদলের সহ সভাপতি অনিক খান জিতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম, স্বরন। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তারা বলেন বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না।
বক্তারা ‌গ্রেপ্তার কৃত  বিএনপির সকল  নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা আগামী দিনের অবরোধসহ সরকার পতনের  যে কোন কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে  অংশগ্রহনের আহবান জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডা: সেই ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির নোটিশ

error: Content is protected !!

অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :