আপডেট টাইম :
০১:১২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
২৭৩
বার পঠিত
অবরোধের সমর্থনে ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা বিএনপি'র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে আজ বুধবার সকাল পৌনে আটটায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডৈর ঢাকা- খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিন করে পুনরায় আরম্ভস্থলে এসে শেষ হয়। আরও পড়ুনঃ কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার এ সময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন (জুয়েল), জেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কে এম জাফর, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুম্মান তপু, জেলা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমান প্রমূখ উপস্থিত ছিলেন। তারা অবরোধ সফল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করেন।
দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে আজ বুধবার সকাল পৌনে আটটায় পৌরসভার ০৪ নং ওয়ার্ডৈর ঢাকা- খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিন করে পুনরায় আরম্ভস্থলে এসে শেষ হয়।
এ সময় ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন (জুয়েল), জেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কে এম জাফর, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুম্মান তপু, জেলা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুমান প্রমূখ উপস্থিত ছিলেন।
তারা অবরোধ সফল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করেন।