ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অপরিকল্পিত বালু উত্তোলন করায় পদ্মায় তীব্র ভাঙন

আষাঢ় মাসে পদ্মায় পানি কম। বন্যার পানি আসার আগে পদ্মায় অসময় দেখা দিয়েছে তীব্র ভাঙন। অপরিকল্পিত বালু উত্তোলনের কারণেই পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। যা দেখে স্থানীয় মানুষ হতভম্ব হয়ে পড়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারার বার মাইল এলাকায় আবার নতুন করে ভাঙনে ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় শতাধকি বিঘা ফসলি জমি। শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গনের এমন ভয়াবহ রূপ এর আগে কখনও দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা প্রতিকার চেয়ে করছে মানব বন্ধন। তারা জানায়, নদীর বাম তীরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প রক্ষায় পদ্মা নদীর আড়াইশ মিটার ভেতরে এসে গ্রোয়েন করার কারণে পদ্মা তার গতিপথ পরিবর্তন করে ডানতীরে ভাঙন সৃষ্টি করেছে। সেই সঙ্গে অপরিকল্পিত ও অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনের কারণেও নদী ভাঙন দেখা দিয়েছে। এদিকে আয়ের একমাত্র উৎস ফসলি জমি হারিয়ে নদী তীরবর্তী জনপদের মানুষগুলো চরম বিপদের মধ্যে রয়েছেন।

ভাঙন দেখা দিলে ভাঙন কবলিত এলাকা গতকাল ২৩জুন পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান রওশনআরা সিদ্দীকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বহলবাড়ীয়ার ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রতিরক্ষায় পদ্মা নদীর ৩০০মিটার ভেতরে বাঁধ তৈরী করেছে। গত বছর থেকেই নদীর পানি বহলবাড়িয়া খাদিমপুর সাহেব নগর এলাকার উপর চাপ সৃষ্টি করে। তখনই আমরা বিষয়টি সমাধানের জন্য নেতাদের বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। গত ৭ দিনে সাড়ে ৭০০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।

এলাকাবাসীর বলেছেন, ভেড়ামারা বার মাইল এলাকায় পদ্মায় বৈধ বালুমহাল না থাকলেও প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করেছেন। এর ফলে পানির গতিপথ পরিবর্তন হয়ে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন কুষ্টিয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, পদ্মার ডানতীর ভাঙনের ঝুঁকি কয়েক বছর আগে থেকেই দেখা দিয়েছে। এবারের বন্যার পানি কমে যাওয়ার পর একদিকে নদীর মাঝখানে চর জেগে উঠেছে। অন্যদিকে পদ্মার বামতীরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় নদীর প্রায় আড়াইশ থেকে ৩শ মিটার ভিতরে এসে গ্রোয়েন করার কারণে নদীর মরফোলজিক্যাল চেঞ্জ বা গতিপথের পরিবর্তন হওয়ায় ভাঙন দেখা দিতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

error: Content is protected !!

অপরিকল্পিত বালু উত্তোলন করায় পদ্মায় তীব্র ভাঙন

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :