ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অন্তরঙ্গ সময় কাটানোর লোভ দেখিয়ে প্রেমিকদের বাসায় ডাকতেন রেখা, অতঃপর…

ইন্স্যুরেন্স কর্মীর পরিচয়ে মোবাইলে বিভিন্ন বয়সের পুরুষের সঙ্গে যোগাযোগ করতেন রেখা খাতুন। এরপর ফেলতেন প্রেমের ফাঁদে। প্রেম যখন জমে খির, তখনই অন্তরঙ্গ সময়’ কাটানোর লোভ দেখিয়ে প্রেমিকদের বাসায় ডাকতেন তিনি। পরে অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন প্রেমিকদের।

এভাবেই বহু পুরুষকে ফাঁদে ফেলে নির্যাতন, মুক্তিপণ আদায় ও টাকা, মোবাইলসহ দামী মালামাল ছিনতাই করেছে রেখা খাতুন ও তার গ্যাং। কাজ শেষ হলেই বদলে ফেলত ঠিকানা। নতুন জায়গায় গিয়ে একইভাবে চলত প্রতারণা।

সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে প্রতারক রেখা খাতুন ও তার সহযোগী মোহাম্মদ আলী হিমকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বেশ কিছুদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রেমের ফাঁদ পেতে প্রতারণা করে আসছিল রেখা খাতুন। এ চক্রের টার্গেটে থাকতো অপেক্ষাকৃত সহজ-সরল বা বয়স্ক পুরুষরা।

তিনি আরো জানান, মঙ্গলবার শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ার ভাড়া বাসায় ষাটোর্ধ এক বৃদ্ধকে জিম্মি করে রেখা ও তার দল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এক সহযোগীসহ আটক করা হয় রেখাকে। ঐ সময় পালিয়ে যায় চক্রের অন্য দুই সদস্য।

ওসি মহসীন জানান, এ চক্রের অন্য সদস্যরা পুরুষ। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

অন্তরঙ্গ সময় কাটানোর লোভ দেখিয়ে প্রেমিকদের বাসায় ডাকতেন রেখা, অতঃপর…

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :