ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অদম্য মেধাবী সেই সালমানকে এবার চাকরি দিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ 

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ইজা দুর্গাপুর গ্রামের বিল্লাল মৃধার কৃতি সন্তান সালমান মৃধা (১৬)। অদম্য মেধাবী সালমান এবার ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনের কারিগরি শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সালমানের বাবা মো. বিল্লাল মৃধা (৫০)  অন্যের জমিতে কাজ করে যা পান তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। সালমান অন্যের জমিতে কাজ করে,  রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ করে সংসারের খরচ বহনের পাশাপাশি চালিয়ে গেছে পড়াশোনা।
এসএসসির ফলাফল প্রকাশের পর সালমানের কলেজে ভর্তি ও পড়ালেখার খরচ নিয়ে  অনিশ্চয়তা দেখা দিলে তার  পাশে দাঁড়ান ফরিদপুর জেলার মানবিক জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। সালমান ও তার ছোট ভাইয়ের পড়ালেখার  ব্যয়ভার বহনসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক ।
সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে জেলা প্রশাসক মহোদয় সালমান মৃধাকে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে খন্ডকালীন অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করেছেন। এ চাকরির সুবাদে সালমান পড়াশোনার পাশাপাশি নিজের ও পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারবে। এছাড়া, সালমানের ছোট ভাইয়ের লেখাপড়া নির্বিঘ্ন করতে স্কুল ড্রেস তৈরি করিয়ে দেয়াসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন  জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার পি এ এ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

অদম্য মেধাবী সেই সালমানকে এবার চাকরি দিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ 

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :