দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
আনিসুর রহমানঃ নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মালঞ্চি রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু হোসেন লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মধু হোসেন রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে যাওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মালঞ্চি রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু হোসেন লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধু হোসেন রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে যাওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।