ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীর গোদাগাড়ীতে শত শত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন 

এখলাস উদ্দীনঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাজশাহী – চাপাইননবাবগঞ্জ মহানগরী সড়কের দু,পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন প্রশাসন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজাবাড়ীহাট, গোপালপুর, সাবদিপুর, রেলগেট, বাইপাস, গোদাগাড়ী ড্যাংপাড়াসহ বিভিন্ন স্থানে শত শত অবৈধ দোকানপাট, আবাসস্থল গুড়িয়ে দেয়া হয়েছে। ফলে দোকান মালিক, অবৈধ স্থাপনার মালিক রড়, সিমেন্ট, পানির ট্র্যাঙ্ক, লোহা, সিমেন্টের পিলার, পাইপ, আলমারীসহ বিভিন্ন ধরণের মালামাল নিয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থেকেন। মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করে।
দীর্ঘদিন ধরে সরকারি জায়গা ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও গোদাগাড়ী থানা এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সড়কের পাশে নির্মিত পাকা, সেমিপাকা, টিনশেড দোকান, অস্থায়ী ঘর এবং বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। বিশেষ করে বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

রাজশাহীর গোদাগাড়ীতে শত শত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন 

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :