ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে সিসিডিবি’র জেন্ডার সমতা বিষয়ক তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সিসিডিবি’র জেন্ডার সমতা, প্রতিবন্ধীতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক তথ্য যাচাইকরণ কর্মশালা ( GEDSI Validation Workshop ) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে সিসিডিবি’র আয়োজনে, উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী প্রকল্প অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিসিডিবি’র এনএলপিএফআইভিসিডি প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে এবং জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায়, কর্মশালায় উপস্থিত ছিলেন, জলিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য মুকন্দ বৈরাগী, ননীক্ষীর ইউনিয়ন প্রতিনিধি সমাজ সেবক কামাল হোসেন, বানিয়ারচর বাজার কমিটির সভাপতি দীপংকর মহন্ত, সহ সভাপতি আক্তারুজ্জামান, সদস্য লিটন বৈরাগীসহ সিসিডিবি’র বিভিন্ন উপকারভোগী সদস্য এবং তথ্য সংগ্রহকারীগন।

এসময়, সিসিডিবি’র জেন্ডার এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর মার্জিয়া হাসান প্রভা, মূল আলোচক হিসেবে তথ্য উপস্থাপন করেন।

কর্মশালায় কৃষিকাজ, সামাজিক কর্মকান্ড, বাজার ও সম্পদে প্রবেশাধিকার, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নারী পুরুষের অবস্থা ও অবস্থান তুলে ধরা হয়। ভূমিতে নারীর মালিকানা ৩.৩%, কৃষিপণ্য বিক্রিত অর্থ নারীরা পুরুষের তুলনায় যৌথকাজে বেশী খরচ করে (৩৪%), ৬৬% প্রতিবন্ধী পুরুষ বাজারে অনিরাপদ বোধ করে। এছাড়াও এলাকার সুবিধাভোগীদের কোন সমন্বিত ডাটা নেই এবং বাজার কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই। এসময় কর্মশালায় অংশগ্রহনকারীরা আলোচনার উপরে তাদের মতামত তুলে ধরেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির শিকার সেই ৮ পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

error: Content is protected !!

মুকসুদপুরে সিসিডিবি’র জেন্ডার সমতা বিষয়ক তথ্য যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :