আপডেট টাইম :
০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭২
বার পঠিত
ধোবাউড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
আরিফুল ইসলাম রতনঃ সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অপতৎপরতার প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলা সদর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ যুবদল, ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
আরিফুল ইসলাম রতনঃ
সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অপতৎপরতার প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলা সদর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ যুবদল, ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।