ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বান্ধবীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

আবুল হোসেনঃ

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুনীর মৃত্যু হয়েছে। সে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসন মন্ডলের পাড়া গ্রামের মজিবার প্রামানিকের মেয়ে। এ ঘটনায় নিহত সুমাইয়ার ভাই মো. লাল মিয়া বাদি হয়ে মামলা দায়েরের পর মোটরসাইকেলের চালক সুমাইয়ার বন্ধু সজিব প্রামানিক (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে পুলিশ। সে একই এলাকার কিরণ প্রামানিকের ছেলে। এর আগে গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামানিকের মোটরসাইকেলে করে ঘুরতে যায়। বেপরয়া গতিতে চলার কারণে মাটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে করে সুমাইয়া সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে রাতেই আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে। মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৪ নভেম্বর) রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বান্ধবীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :