ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পোড়াদহ জন পার্কে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন,গ্যাস বেলুন বিক্রেতা ইয়াকুব আলী (৪২) এবং ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সজল (১৮)।
স্থানীয় আহাম্মদপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলুন বিক্রেতা সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন। তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় বেলুন বিক্রেতা ইয়াকুব এবং পাশের ফলের দোকানের কর্মচারী সজল আহত হন। গুরুত্বর আহত বেলুন বিক্রেতাকে উদ্ধার করে স্থানীয় লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ছাড়াও আহত ফলের দোকানের কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 



















