ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমার মা-বাবা তুলে গালি দেওয়া হচ্ছেঃ -আমির হামজা

ইসমাইল হােসেন বাবুঃ

আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা। সম্প্রতি দেওয়া কিছু বিতর্কিত বক্তব্যের কারণে তাকে এবং তার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে একান্ত সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।

আমির হামজা বলেন, আমার মা-বাবা তুলে গালি দিচ্ছে মানুষ। আমাকে গালি দিক কিন্তু মা-বাবাকেও গালি দিচ্ছে। কী বলবো আর। এতোদিন কথা বললাম কিছু হলো না। হঠাৎ নমিনেশন (জামায়াত মনোনীত প্রার্থী) ঘোষণা দেওয়ার পরে জোকের মতো লেগে আছে।

সম্প্রতি দেওয়া বক্তব্যে নিয়ে তিনি বলেন, এটা স্লিপ অফ টাং, আমি তো ইচ্ছা করে বলিনি। সেটা নিয়ে এতো সমালোচনা।

আমির হামজা বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটি ইচ্ছে করে বলিনি। মুখ ফসকে হয়ে গেছে। আমি এ জন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে।

তিনি বলেন, গত শনিবার আমি আলোচনায় বলেছিলাম। এটা আমি ইচ্ছে করে বলিনি। মনের অজান্তে বেরিয়ে গেছে। যারা কষ্ট পেয়েছেন, তারা আমাকে মাফ করে দেবেন।

আমির হামজা বলেন, সংগঠন থেকে বিতর্কিত কোনও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। রবিবার দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল আমার সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, মাহফিলে কোনও বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আয়াত, সুরার ওপরে তাফসির করবো। কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না।

আলোচিত এই বক্তা বলেন, ক্ষমা চাইলে কী মানুষ ছোট হয়ে যায়? অতীতের বিষয়গুলোর জন্য আমি নিজে ভুল স্বীকার করেছি, ক্ষমা চাইছি।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে আড়াই বছর কারাভোগ করেন আমির হামজা। ২০২১ সালের ২৪ মে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির একটি দল।

পরেরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২০২৩ সালের ৭ ডিসেম্বর কারামুক্ত হন তিনি। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী। এ ছাড়াও তিনি জেলা জামায়াতের ইউনিট সদস্য হিসেবে রয়েছেন। মাওলানা মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

আমার মা-বাবা তুলে গালি দেওয়া হচ্ছেঃ -আমির হামজা

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :