ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধিঃ

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, বিশ্বে ২৭টি দেশে গাউছিয়া কমিটির শাখা রয়েছে। প্রতিটি শাখার কর্মকাণ্ডই হচ্ছে গরীব অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো। এমনকি প্রবাসেও অসহায় মৃত ব্যক্তিদের লাশ দাফন কাফন ও দেশে পাঠাতেও মানবতার কল্যাণে এগিয়ে আসে এই সংগঠন। আগামীতেও মানবতার কল্যাণে কাজ করে যাবে গাউছিয়া কমিটি।

গত ৯ ফেব্রুয়ারি দুবাই ল্যান্ডমার্ক হোটেলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. ওসমান আলী ও ফজলুল কাদেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গনি।

বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, দুবাই গাউছিয়া কমিটির প্রধান উপদেষ্টা মো. হারুন, ইউএই গাউছিয়া কমিটির উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন, অর্থ সম্পাদক তহিদুল করিম, সৈয়দ মোহাম্মদ আজিমউদ্দিন, মো. হাসান, মোহাম্মদ ওসমান, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক ওবাইদুল হক মানিক,আব্দুর রশিদ, রাশেদ দুলাল, সৈয়দ দিদারুল আজম প্রমুখ।

বক্তব্য রাখেন হাফেজ সিকান্দার আলম, মাওলানা হোসাইন আল কাদেরী, মাওলানা হাফেজ জালাল উদ্দিন, মাওলানা মোবারক আলী, ইয়াকুবসহ শাখা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে মাওলানা ফজলুল কবির চৌধুরীকে পুনরায় সভাপতি ও মাওলানা ওসমান জামীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। হাফেজ নুরুল বশরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। নাতে রাসুল শোনান মোহাম্মদ ওমর ফারুক।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি :