ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু

মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সুগার মিলসের ২০২৪-২৫ মৌসুমের ৬৭তম আখ মাড়াই উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) পরিচালক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এছাড়া স্থানীয় প্রশাসন, মিলের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা চিনি শিল্পের বর্তমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেন।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে ৬৫-৭০ দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে। এই সময়ে ৮৫ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে আট হাজার টন বেশি। পুরো আখ সংগ্রহ ও মাড়াই করা সম্ভব হলে ছয় হাজার ২১০ টন চিনি উৎপাদন করা যাবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানান, এ বছর ছয় হাজার একর জমিতে আখ চাষ হয়েছে। তবে পরবর্তী মৌসুমে আখ উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্যে সাত হাজার একর জমিতে আখ চাষের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। চাষীদের উৎসাহিত করতে আগাম সেচ সুবিধা, সার, ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দেশীয় চিনি শিল্পকে টিকিয়ে রাখতে আখচাষীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা চাষীদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

অন্যদিকে, চাষিরা বলছেন, আখের ন্যায্যমূল্য নিশ্চিত হলে এবং আখ সঠিক সময় মিলে সরবরাহ করা হলে তারা আখ চাষে আগ্রহী হবেন।

ঠাকুরগাঁও সুগার মিলস দেশের অন্যতম বৃহৎ চিনি কারখানা। এটি শুধু চিনি উৎপাদন নয়, আখচাষীদের জীবিকা নির্বাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

তবে চিনি শিল্পের বর্তমান সংকট মোকাবিলায় সরকারি সহযোগিতা এবং চাষীদের সঙ্গে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু

আপডেট টাইম : ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :