ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আটক বাংলাদেশি যুবক লিটনকে (৩৩) পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টা উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়। পরে এই যুবককে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মুরাদ এ তথ্য জানিয়েছেন।
বিজিবি সূত্র জানায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের ভ্যাগল প্রামানিকের ছেলে লিটন গত মঙ্গলবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে। বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটকের খবর পেয়ে বিজিবি তাকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রামকৃষ্ণপুর সীমান্তের ১৫৭ মেইন পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মুরাদ এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বাউশমারী বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর প্রত্যয়ন রায় রাজ। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি যুবক লিটনকে ফেরত দেয়। পরে বিজিবি অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে লিটনকে দৌলতপুর থানায় সোপর্দ করে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

আপডেট টাইম : ১১:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :