ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনের নিষেধাজ্ঞা: সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রবিবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। এ সময়ের জন্য নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

এ বিষয়ে সচেতনতা বাড়াতে শনিবার বিকেলে পদ্মা নদীর তীরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের সহযোগিতায় সরকার চাল দিয়েছে। আমরা টাস্কফোর্সের টিম মাঠে সক্রিয় থাকবে। সেনাবাহিনীর সাথে কথা হয়েছে, তারাও আমাদের সহযোগিতায় মাঠে থাকবে।”

তিনি আরও জানান, “জেলে, আড়ৎদার, ক্রেতা, বিক্রেতাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বনিম্ন ১ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে। প্রশাসনের মধ্যে দায়িত্ব পালনে শিথিলতা দেখালে তাকেও ছাড় দেওয়া হবে না। মৌসুমী জেলেরা এ অভিযানে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আশপাশের পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের জেলা-উপজেলা থেকে আসা জেলেদের প্রতিহত করা হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত শোনা হবে না।”

জেলে নেতা আসলাম মোল্লা সভায় বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের নিবন্ধিত কোনো জেলে নদীতে মাছ শিকারে নামবে না। এ আইন অমান্য করে মৌসুমি জেলেরা নদীতে মাছ ধরার চেষ্টা করে।”

সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলার অতিরিক্ত মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সগীর মিয়া এবং দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইছাক সরদার।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনের নিষেধাজ্ঞা: সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :