ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীর বাঘায় মানবিক সমাজসেবী ডা. সামসুদ্দিনের ইন্তেকাল

রাজশাহীর বাঘায় ‘সরের হাট কল্যাণী শিশু সদন’ ও মমতাজ আজিজ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক, মানবিক সমাজসেবী ডা. সামসুদ্দিন (৮০) বার্ধক্যজনিত কারণে শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টায় নিজ বাড়ি উপজেলার সরেরহাট গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ১৯৭১ সালে রণাঙ্গন থেকে ফিরে সতীর্থ যোদ্ধা প্রতিবেশী বন্ধুদের ফিরে না আসা এতিম সন্তানদের মুখের দিকে চেয়ে মানবিক বোধে উজ্জীবিত হয়ে তিনি এতিমদের দায়িত্ব কাঁধে তুলে নেন। তাদের খাওয়া, পরা, চিকিৎসা এবং পূর্ণবাসনের বিষয়টি দিন দিন বড় হতে থাকে।

১৯৮৪ সালে স্ত্রী মেহেরুন্নেছাকে বুঝিয়ে দিয়ে ১২শতাংশ জমি কিনে যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে রাজশাহী শহর থেকে ৪৮ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে সরেরহাট গ্রামে একটি এতিম খানা প্রতিষ্ঠা করেন। সে সময় এতিমদের সংখ্যা ছিল ৫৬ জন। ১০ বছর পর ‘সরেরহাট কল্যাণী শিশু সদন’ নামে প্রতিষ্ঠানের নিবন্ধন লাভ হয়।

২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয় ‘মমতাজ-আজিজ’ বৃদ্ধাশ্রম, যেখানে ঠাই পেয়েছে ১২৩ জন শিশু এবং ৪৪ জন বৃদ্ধ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বাবার স্নেহ-ভালবাসায় তাদের আগলে রেখেছিলেন।

ডা. সামসুদ্দিন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে পদকও পেয়েছেন। পেশায় তিনি ছিলেন পল্লী চিকিৎসক।

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান, বাদ মাগরিব তার নিজ এলাকায় প্রথম ও বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

রাজশাহীর বাঘায় মানবিক সমাজসেবী ডা. সামসুদ্দিনের ইন্তেকাল

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :