ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহতরা হলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০), যিনি মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী পড়ুয়া রত্না সাহা (২৪), যিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজের এই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় ভাড়া থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থার অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং অন্যজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান অ্যালকোহল পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু

আপডেট টাইম : ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :