ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএনপি সন্ত্রাসের রাজনীতি করেনা, বিএনপি উন্নয়নের রাজনীতি করে -টিপু

আমরা হিংসার রাজনীতি করি না; বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বরং উন্নয়নের রাজনীতি করে। আমাদের কোনো নেতাকর্মী কাজের বিনিময়ে টাকা পয়সা নেবে না। বিগত দিনে এই অঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নে ভূমিকা পালন করেছি, এবং আগামী দিনে এলাকায় রাস্তাঘাটের উন্নয়নসহ কুটির শিল্প স্থাপন করে বেকার সমস্যার সমাধান করা হবে।

বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, তবে তিনি দেশ ত্যাগ করেননি। অন্যদিকে, শেখ হাসিনা তার কর্মীদের রেখে পালিয়ে গেছেন এবং এখন দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। তাই সকলকে সজাগ থাকতে হবে। আমি এমপি হই বা না হই, এলাকায় এমন প্রতিষ্ঠান গড়বো যেন সারা বিশ্ব এই এলাকাকে চিনতে পারে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) বিকেলে লালপুরের এবি ইউনিয়নের রুইগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ালিয়া, দুয়ারিয়া, কদমচিলান ও এবি ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সদস্য এলাহী বক্সের সভাপতিত্বে ও লালপুর যুবদল নেতা মাসুম ও আমিনুল হক বুদুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লালপুর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, কদমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চান মোহাম্মদ, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি এবং লালপুর ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, লালপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে তিনি এবি ইউনিয়ন ও গোপালপুর পৌর এলাকায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বিএনপি সন্ত্রাসের রাজনীতি করেনা, বিএনপি উন্নয়নের রাজনীতি করে -টিপু

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :