ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় জিকে ক্যানালে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে ক্যানালে গোসল করতে নেমে সবুজ ইসলাম (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতর বড় ভাই ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভেড়ামারার জিকে ক্যানালে খালে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।  সন্ধ্যার পরে তার লাশ ভেসে উঠে।

সবুজ ইসলাম বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মুন্সিপাড়ার নায়েব আলীর ছোট ছেলে। সে চলতি বছরে এসএসসি পাস করে ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল।

সবুজের বড় ভাই ওহিদুল ইসলাম জানান, সবুজ, তার দুলাভাই শাকিবসহ তারা তিনজন ভেড়ামারার ১ নম্বর ব্রীজ সংলগ্ন জিকে খালে গোসল করতে নামে। তারা তিনজন সাঁতার কেটে এপার থেকে ওপারে পার হতে থাকে। ওহিদুল ও শাকিব পার হলেও সবুজ ডুবে যায়। পরে উদ্ধার করে রাত নয়টার সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর পানিতে ডুবে যাওয়া সবুজ নামের এক কলেজছাত্রকে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসে।পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভেড়ামারায় জিকে ক্যানালে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
ইস্রাফিল হােসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :