ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঘুমধুমের ফ্রেন্ডশিপ ব্রীজে বাংলাদেশ-মিয়ানমার কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আন্তর্জাতিক সীমারেঁখা লাল ব্রীজের উপর বাংলাদেশ-মিয়ানমার কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩১/১এস সংলগ্ন  লালব্রীজ  তথা ফ্রেন্ডশিপ ব্রিজের সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে।
৩৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল  মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী  বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র আরো জানান, কক্সবাজার ৩৪বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর  নেতৃত্বে বাংলাদেশে ২০ প্রতিনিধিদল ও মিয়ানমার ২ নম্বর বিজিপির অধিনায়ক লেঃ কর্ণেল কিয়াও নাইং সোয়ে’র নেতৃত্বে ১০ প্রতিনিধিদলের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।
তবে অপর একটি সূত্র দাবী করেন, এটি ছিলো দু’দেশের নিয়মিত বৈঠকের অংশ। তবে সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দু’দেশের সীমান্ত রক্ষী পর্যায়ের সর্বশেষ অবস্থানও এ বৈঠকে আলোচনা হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য নিশ্চিত করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঘুমধুমের ফ্রেন্ডশিপ ব্রীজে বাংলাদেশ-মিয়ানমার কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
কফিল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :