ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে সাখাওয়াত হোসেনের গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যাপক গণসংযোগ করছেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তিনি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। শনিবার (০৯ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা বাজার, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার, কাদিরদী বাজার ও  ময়না ইউনিয়নের কেওয়াগ্রামসহ বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি।
পরে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাদ্দাম হোসেনকে দেখতে যান এবং তার সার্বিক খোঁজখবর নেন। এর আগে শুক্রবার বিকেলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামের অলোকনন্দ দাসের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আগত লোকজনের মাঝে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এছাড়া গণসংযোগ ও বিভিন্ন পথসভায় আওয়ামীলীগ সরকারের আমলে নির্মিত পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন  বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। যার সুবিধাভোগী প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। শেখ হাসিনার দুরদর্শীতায় সময়মতো আমরা করোনার টিকা পেয়েছি। প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।

সাখাওয়াত হোসেন আরো বলেন, বিএনপি জামায়াত সরকার দেশে অরাজকতা ও সন্ত্রাসবাদের সৃষ্টি করেছিল। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে স্বল্প উন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার প্রধান। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
গণসংযোগকালে গুনবহা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান, সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে সাখাওয়াত হোসেনের গণসংযোগ

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
মুকুল বোস, বিশেষ প্রতিনিধি :