ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরে প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু 

প্রতীকী ছবি।

পাবনার চাটমোহরের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে মারধরের ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৩ এপ্রিল ) সকাল দশটার দিকে  তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম রেনু প্রামানিক (৬৫)। তিনি উপজেলার মূলগ্রামের চাঁদ আলী ওরফে চাঁদুর ছেলে।
রেনু প্রামানিক এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুলগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান।
স্থানীয় এলাকাবাসী জানান, রেনু প্রামাণিক ও পাঁচুরিয়া গ্রামের রজব আলীর ছেলে সাহেব আলী সম্প্রতি পাশাপাশি জমি কট রাখে। শুক্রবার দুপুরে ওই জমির আইল কাটা নিয়ে কয়েকদিন আগে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দুই দফা মারামারি হয়।
তারই জেরে শুক্রবার দুপুরে সাহেব আলীর মারধরে গুরুতর আহত হয় রেনু প্রামানিক। তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঐদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রেনু প্রামাণিকের মৃত্যু হয়।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, জমির আইল কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে এই নিয়ে তিন দফা মারামারির ঘটনা ঘটে। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেনু প্রামানিক মারা গেছেন। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ চাটমোহরে নিয়ে আসা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান নেমেছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

চাটমোহরে প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু 

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :