ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংস্কৃতিক কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল জেলা সংস্কৃতি কর্মকর্তা খন্দকার রেজোয়ানা ইসলামকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বুধবার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে হত্যায় অভিযুক্ত পলাতক স্বামী দেলোয়ার হোসেনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের লোভে দেলোয়ার হোসেন  হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী রেজোয়ানাকে শ্বাসরোধে হত্যা করেছেন। নৃশংসতম এ ঘটনার চারদিনেও হত্যায় অভিযুক্ত দেলোয়ার গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনার সংস্কৃতি কর্মকর্তা মারুফা মঞ্জরী খান সৌমী, জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আওয়াল কবীর জয়, মানবাধিকার নেত্রী পূর্ণিমা ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের একটি কক্ষে চিকিৎসাধীন রেজোয়না ইসলামকে দেখতে আসেন তার স্বামী দেলোয়ার হোসেন । পরে ঐ কক্ষ থেকে রেজোয়ানার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী দেলোয়ার পলাতক রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

সাংস্কৃতিক কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :